1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ভোমরায় বিপুল পরিমান মাদকসহ আটক-১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা ভোমরায় বিপুল পরিমান মাদকসহ আটক-১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ সংবাদটি পড়া হয়েছে

আবুল হোসেন সদর প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ একজনকে আটক করেছে বিজিবি। আটককৃতের নাম মোহাম্মদ গাজী (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার ভাড়–খালী গ্রামের নসিম উদ্দিন গাজীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে, ২ কেজি ভারতীয় হেরোইন, ৩৩৭ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল এলএসডি।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাতক্ষীরা ভোমরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ২/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোষপাড়া এলাকা দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে।
উক্ত সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিআইপি এনসিও হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে ৩১ আগস্ট ২০২৪ রাত ১১:৩০ টায় এ্যাম্বুশ এ অবস্থান গ্রহণ করে। ১ সেপ্টেম্বর ভোররাত আনুমানিক সোয়া ৪টায় আভিযানিকদল একদল চোরাকারবারিকে দেখে ধাওয়া করলে তারা রাতের অন্ধকারে ঘন জঙ্গলে পালিয়ে যেতে থাকে এবং তাদের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক মোহাম্মদ গাজীকে আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিসহ তল্লাশী করে ১টি বস্তায় রক্ষিত উক্ত মাদক উদ্ধার করা হয়।
বিজিবি আরো জানায়, আটককৃত আসামী মোহাম্মদ গাজীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক অপরাধে থানায় অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd