1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা বাইপাসের মাথাবিহীন লাশটি সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন!!! - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা বাইপাসের মাথাবিহীন লাশটি সুলতানপুরের চা বিক্রেতা ইয়াছিন!!!

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়ক সংলগ্ন জলাশয় থেকে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের উপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলাকাটা পুরুষের লাশ দেখে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরে এক নারী এসে ওই লাশ তার স্বামী ইয়াছিনের বলে জানায়। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবদ করছে ।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক লোকমান হোসেন জানান, একজন পুরুষের গলাকাটা লাশ উদ্ধার হলেও মুন্ডু পাওয়া যায়নি। জানা যায়নি লাশের পরিচয়। ধারণা করা হচ্ছে বুধবার ভোরের কোন এক সময়ে তাকে জবাই করে হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থ পরিদর্শন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd