1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন রোজিনা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন রোজিনা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৪ সংবাদটি পড়া হয়েছে

ফ্রি প্রেস অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির কক্ষে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সল ও আর্টিকেল নাইনটিন এর প্রোগ্রাম এ্যাসোসিয়েট সাবরিনা মমতাজ।
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম নলতার রেডিওতে একটি প্রোগ্রামে আসেন। সেখানে প্রোগ্রাম শেষে সাতক্ষীরা প্রেসক্লাব কর্তৃপক্ষ তাকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে তিনি সন্ধা ৭ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আসেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রথম আলো বন্ধু সভা ও সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দ। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের এই মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক যুগের বার্তার সম্পাদক আবু নাসের মো: আবু সাঈদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, কার্যনির্বাহী কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাংবাদিক কামরুল হাসান, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, এসএম আকরামুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জোৎনা দত্ত, প্রথম আলো বন্ধু সভার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়রা ফারজান প্রমুখ।প্রেসবিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd