1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌর মেয়র চিশতীকে দায়িত্বভার বুঝিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে
বরখাস্ত মেয়র তাজকিন আহমেদ চিশতী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে তার দায়িত্বভার আগামী মঙ্গলবার (৬ জুন) এর মধ্যে বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাননীয় বিচারপতি কে.এম.কামরুল কাদের এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বে বৃহস্পতিবার (১জুন) এই আদেশ দেন। সাথে সাথে কোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উষ্মা প্রকাশ করে মন্তব্য করেন যে, ‘হাইকোর্টকে হাইকোর্ট’ দেখান, তাৎক্ষণিকভাবে হাইকোর্টের পূর্ববর্তী আদেশ প্রতিপালন করেন, এটির ব্যাত্যয় হলে সংশ্লিষ্টদেরকে জেলে পাঠানো হবে। সহকারী অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে কোর্ট আগামী মঙ্গলবার আদেশের জন্য শুনানি রাখেন।
এদিকে স্থানীয় সরকারের উপ পরিচালক মাশরুবা ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯৩৮/২০২৩ নং রিট পিটিশন কেসের আদেশ বাস্তবায়নের বিষয়ে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সাথে দায়িত্বভার প্যানেল মেয়র-এক কে দেওয়া হয়। এসময় পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট পিটিশন দাখিল করলে মহামান্য হাইকোর্ট ১৪ ফেব্রুয়ারি এই দুটি আদেশে স্থগিত করেন। এরপরে হাইকোর্টের আদেশ নিয়ে তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে পৌরসভায় গেলে, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা এবং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান সরাসরি তাকে বাধা প্রদান করেন এবং লাঞ্ছিত করেন। এর ফলে তিনি ফের একটি সম্পূরক আবেদন করেন হাইকোর্টে। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং মোঃ তানভীর আহমেদ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd