1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌর বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১৩৪ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ, সাতক্ষীরা: দেশব্যাপী তীব্র লোডশেডিং, জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাতক্ষীরা পৌর বিএনপি’র উদ্যোগে গতকাল বিকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহরের সড়কে সড়কে মিছিলে মিছিলে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণের মাধ্যমে বিক্ষোভ মিছিল পলাশপোল হতে বড়বাজার সম্মুখে সমাবেশে মিলিত হয়। সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য সচিব ও চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী মোঃ আলাউদ্দীন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপি’র আহবায়ক শের আলী, পৌর বিএনপি’র সদস্য সচিব ও পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি’র আহবায়ক এড. নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম, জেলা বিএনপি’র সদস্য মাসুম বিল্লাহ শাহীন। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল আহমেদ মানিক, সদস্য সচিব এড. কামরুজ্জামান ভুট্টো, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাতক্ষীরা জেলা মহিলাদলের আহবায়ক ফরিদা আক্তার বিউটি, সদস্য সচিব খুরশিদ জাহান শীলা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, আহছানুল কাদির স্বপন, কামরুজ্জামান কামু, কাউন্সিলর শফিকুল আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের ইসমাইল হোসেন নিরব, আল-কাফী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাটের অসহনীয় দুর্ভোগ দূরীকরণ ও জ্বালানি তেল, দ্রবমূল্যের উর্দ্ধগতি রোধ সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল বিএনপি’র রাজনৈতিক কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবী জানান বক্তারা। বক্তাগণ আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের ভাগ্য উন্নয়নে বিএনপি সরকারই বেশি অবদান রেখেছেন। আর বর্তমান অনির্বাচিত সরকার দেশকে জালিমের রাষ্ট্রে পরিণত করেছে। বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বছরের পর বছর হয়রানি ও ক্ষতিসাধণ করে আসছে। আজ জগণন জেগে উঠেছে এই জালিম সরকারের পদত্যাগে বাধ্য করে ছাড়বে ইনশাআল্লাহ। উল্লেখ্য শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মিথ্যা মামলায় দন্ডপ্রাপ্ত আসামী সাবেক ছাত্রদল নেতা জাবিদ রায়হান লাকীর কারাবরণকালীন ও বিনা চিকিৎসায় মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ সমাবেশ থেকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd