1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে কাটিয়াস্থ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চত্বরে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক শেখ আব্দুস সালামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমাদেরকে সংঘবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বঙ্গবন্ধু বাংলাদেশের জন্ম দিয়েছেন, আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আবারও নৌকা প্রতীকে ভোট দেবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন, বিএনপি-জামাত যখন ক্ষমতায় ছিল আমাদের নেতাকর্মীদের উপর নির্মম অত্যাচার করত। আমরা কিন্তু তা করিনি। আবারো যদি জামাত-বিএনপি সহিংসতা সৃষ্টি করে আমরা কিন্তু বসে থাকবো না। আমাদের নেতা কর্মীরা আর ছাড় দেবেনা। যারা আমাদের পতাকাকে মেনে নেয়নি, আমাদের দেশকে মেনে নেয়নি এবং আমাদের স্বাধীনতাকে মেনে নেয়নি তারা আজও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে জয়লাভের জন্য নিরলসভাবে পরিশ্রম করতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম। সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোশতাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, জিয়াউর বিন সেলিম যাদু, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, ধর্ম বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম, পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সভাপতি মো. আব্দুল খালেক প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মীর মোশারফ হোসেন মন্টু, নাজমুল আসিফ মুন্নী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, এ.এস.এম মাকছুদ খান, আওয়ামী লীগ নেতা শেখ জুলফিকার রহমান উজ্জল, আশরাফুল করিম ধনি, আশরাফুল আলম খোকন, আব্দুস সবুর, আবু আব্দুল্লাহ আবু সাক্কার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রধম অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত সকলের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব করার আহবান জানালে সভাপতি পদে মো. আব্দুস সালাম ও আসিফ ইকবাল তুহিনকে সাধারণ সম্পাদক পদে আসিফ ইকবাল তুহিন এর নাম প্রস্তাব করা হয়। এসময় অন্য কোন প্রার্থী না থাকায় সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি মো. আব্দুস সালাম এবং আসিফ ইকবাল তুহিনকে সাধারণ সম্পাদক হিসেবে ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান ইমাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd