1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন: সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) জিআইজেড এর আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউতে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি একটি সুন্দর নান্দনিক সাতক্ষীরার স্বপ্ন দেখি। আমি সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পোরেশন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ তৈরীতে রুপকল্প ও পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতার প্রয়োজন। সুন্দর একটি পৌরসভা তৈরি করতে সাতক্ষীরা পৌরসভার রুপকল্প ২০৪১ বিষয়ে সকলের পরিকল্পিত মতামতের ভিত্তি ও সহযোগিতায় এগিয়ে যেতে হবে। সাতক্ষীরা পৌরসভার নাগরিকদের উন্নত মানের নাগরিক সেবা দিতে দ্রæত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে হবে।”
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সিও মো. নাজিম উদ্দীন, জিআইজেড এর প্রিন্সিপ্যাল এডভাইজার মো. হামিদুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী প্রকৗশলী নাজমুল করিম, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, আইনুল ইসলাম নান্টা, শেখ আনোয়ার হোসেন মিলন, শেখ মারুফ হাসান, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, অনিমা রানী মন্ডল, নুরজাহান বেগম নুরী, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু প্রমুখ। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সরকারি-বেসরকারি, সামাজিক, পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জিআইজেড’ সিনিয়র এডভাইজার মো. এনামুল হক ও সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd