1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার সময় সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত-৩৫ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা থেকে ঢাকায় ফেরার সময় সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে আহত-৩৫

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৬ সংবাদটি পড়া হয়েছে

আক্তারুল ইসলাম সাতক্ষীরা: সফর শেষে সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রায় সকল যাত্রী কমবেশি আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে, রোববার (১৮ মে) বিকালে সাতক্ষীরা-খুলনা সড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এলাকায়। আহত দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নুরুজ্জামান জানান, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য তারা সাতক্ষীরায় এসেছিলেন। রবিবার ঢাকায় ফিরে যাচ্ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে। এসময় বাসের ৩৫ যাত্রী সকলেই কমবেশি আহত হন, তবে কেউ মারাত্বক আহত হয়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজন কে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও এতে মারাত্মক হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd