1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : অবৈধ সরকারের অধিনে ৭ জানুয়ারি প্রত্যাখ্যান ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩ টার সময় সাতক্ষীরা শহরের ইটাগাছা মোড় হইতে বিশাল একটি র‌্যালি নিয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন সড়ক পরিদক্ষণ করে ইটাগাছা হাটের মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ, যুগ্ন আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ন আহবায়ক মৃণাল কান্তি রায় প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিসতি, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুুরুল ইসলাম, আশাশুনি বিএনপির আহবায়ক হেদায়াতুল ইসলাম, জেলা যুব দলের সমন্বয় ও কাউন্সিলর আইনুল ইসলাম নাল্টা, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডবলু, সাবেক সাধারণ সম্পাদক এইচআর মুকুল, সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সভাপতি সজিব, মহিলা দলের ছালেকা হক কেয়া, জেলা কৃষকদলের আলী হোসেন। এসময় বক্তাগণ বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধিনে নির্বাচন দেওয়া ও বর্তমান সরকারের পদত্যাগের দাবি। ৭ জানুয়ারির প্রহসন নির্বাচন বাতিল করা সহ দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতৃবৃন্দ মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান। যতদিন পর্যন্ত এ দাবি না মানবে ততদিন দেশের জনগনকে নিয়ে এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা শোচ্চার থাকব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের পূর্বে বিভিন্ন এলাকা থেকে বিএনপি সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে খন্ড খন্ড মিছিল এসে অনুষ্ঠানস্থলে সমবেত হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd