1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার জন্ম বার্ষিকী ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বেগম জিয়ার জন্ম বার্ষিকী ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী ও রোগমুক্তি, সুস্থ্যতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনের নিহতদের আত্মার মাগফিরাত ও আহতের সুস্থ্য কামনায় দোয়া মাহফিল গত কাল বিকাল সাতক্ষীরার কামালনগর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ এখতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম। যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবি, বিএনপি নেতা শের আলী, জেলা যুবদলের আহবায়ক আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, সাতক্ষীরা পৌর বিএনপির সদস্য সচিব ও পৌর মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতি। সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, শ্রমিক দলের সাতক্ষীরার সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক ইসমাইল হোসেন নিরব সহ বিএনপি অঙ্গসংগঠন ও ইউনিয়ন পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বক্তাগণ বক্তব্যে বলেন বর্তমান ফ্যাসিবাদী সরকার দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। বিনা ভোটের সরকার হিসাবে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়েছে। বক্তরা আরও বলেন দেশব্যাপী বিদ্যুতের লোড শেডিং ও নিত্য প্রয়োজনীয় জিনিসের উর্দ্ধগতি মানুষ আজ নাজেহাল। বিএনপি এ সরকারকে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে ও বিএনপির চেয়ারপার্সন সহ সকল বিএনপির নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। আলোচনা শেষে বেগম জিয়া ও বিএনপির আহত নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা ও নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন হাফেজ মোঃ কামরুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd