1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৬৮ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৮ জুন) গভীর রাতে উপজেলার দেবিশহরে বীর মুক্তিযোদ্ধা ও জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতিকালে বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকা, একটি মোটর সাইকেল, কয়েকটি মোবাইল ফোন ও অন্যান্য সম্পদের পাশাপাশি গৃহকর্তা বীর মুক্তিযোদ্ধ সুভাষ চন্দ্র ঘোষের লাইসেন্সকৃত একটি দো’নালা বন্দুকও লুটে নিয়ে যায় সংঘবদ্ধ ডাকাতদল।
গৃহকর্তা সুভাষ চন্দ্র ঘোষ জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ২টার দিকে ৫-৭ জনের সংঘবদ্ধ একদল ডাকাত সুকৌশলে তাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ওই বাড়িতে অবস্থানরত সকলকে জিম্মি করে ফেলে। সেসময় ডাকাতরা তাদের মোবাইল ফোন গুলো কেড়ে নেয় এবং একে একে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটর সাইকেল ও অন্যান্য মুল্যবান সম্পদ সহ তার ব্যবহৃত লাইসেন্সকৃত দো’নালা বন্দুক নিয়ে চলে যায়। পরে পুলিশে খবর দিলে দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফজলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় থানায় মামলা হয়েছে। সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd