1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পূনরায় চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে পূনরায় চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১০৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী ব্যবসায়ী খলিলুল্লাহ ঝড়ু চিংড়ি মাছ প্রতীকে পেয়েছেন ৪৪৭ ভোট।সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বিজয়ী প্রার্থী আলহাজ¦ নজরুল ইসলাম তার প্রতিদ্বন্দী প্রার্থীর চেয়ে ১৬১ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন।এনিয়ে, বিজয়ী চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম টানা দ্বিতীয় বারের মতো জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।এদিকে, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে ১নং ওয়ার্ডে মাহফুজা সুলতানা রুবি, ২নং ওয়ার্ডে অ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি ও ৩নং ওয়ার্ডে শিল্পী রাণী মহালদার নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১নং ওয়ার্ডে ইন্দ্রজিত দাস, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুর রহমান, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে শেখ ফিরোজ কবির, ৬নং ওয়ার্ডে আব্দুল হাকিম ও ৭নং ওয়ার্ডে গোলাম মোস্তফা নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য : সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ন্যায় সাতক্ষীরার ১২টি কেন্দ্রে জেলা পরিষদ নির্বাচনের ভোট শান্তিপূর্ণ পরিবেশে ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের এ নির্বাচনে ১০৫৯ জন ভোটারের মধ্যে ১০৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd