1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নজরুল ইসলাম,স্বতন্ত্র হিসেবে লড়ছেন খলিলুল্লা ঝড়ু - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নজরুল ইসলাম,স্বতন্ত্র হিসেবে লড়ছেন খলিলুল্লা ঝড়ু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন সাতক্ষীরা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। দলের সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন রোববার দুপুরে নজরুল ইসলামের হস্তগত হয়। এদিকে নজরুল ইসলাম মনোনয়ন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একাধিক আওয়ামী লীগের নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা। এবিষয়ে নজরুল ইসলাম জানান, মনোনয়ন পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চিরকৃতজ্ঞ। দলীয় একটি সূত্র জানায়,শনিবার জেলা পরিষদের চেয়ারম্যান পদে দেশব্যাপী দলীয় মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তবে সেই তালিকার সাতক্ষীরার স্থানে ফাঁকা রাখা হয়। নজরুল ইসলামের মনোনয়ন প্রাপ্তিতে মনোনয়ন প্রত্যাশি ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র বলেন,মনোনয়ন প্রত্যাশা অনেকে করতেই পারে। তবে নেত্রী যেহেতু দলীয় মনোনয়ন নজরুল ইসলামকে দিয়েছেন,তাই আমি তাকে সর্বাত্মক সমর্থন করব। একইভাবে নজরুল ইসলামকে সমর্থনের কথা জানান জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশি এজাজ আহমেদ স্বপন। দলের অপর মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের কাছে ফোন দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরার সুলতানপুরের এম খলিলুল্লাহ ঝড়–। তিনি সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটিডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি ঢাকাস্থ সাতক্ষীরা সমিতি ও সীমান্ত আদর্শ কলেজের সভাপতি। জেলা পরিষদের নির্বাচনের বিষয়ে তিনি বলেন,আমি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশি ছিলাম না। অনেক আগে থেকে আমি জনগণের জন্য কাজ করছি। জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে আমি পক্ষপাত ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন করব। উন্নয়ন বঞ্চিত এলাকায় বিশেষ বরাদ্দ প্রদান করব। খোজ নিয়ে জানা গেছে,নজরুল ইসলাম ও খলিলুল্লাহ ঝড়– ছাড়া অন্য কোন প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেননা। প্রসঙ্গত, জেলা পরিষদের মনোনয়নপ্রাপ্ত নজরুল ইসলাম ২০০৫ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০১৭ সালে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৬৪৮ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের তৎকালিন সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত মুনসুর আহমেদকে বিপুল ভোটে হারিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ১ হাজার ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd