1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর খালেক মন্ডলের মৃত্যু - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর খালেক মন্ডলের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৬৯ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি, সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর ও যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি গত চলতি ৭ জুলাই সাতক্ষীরা কারাগারে স্ট্রোক করলে কারা কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ খুলনা ২৫০ শর্যাবিশিষ্ট হাসপাতালে প্রিজন বেডে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহষ্পতিবার বিকাল ৫টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী রেখে গেছেন। মাওলানা আব্দুল খালেক বড় জামাই বর্তমান কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফফর জানান, ২০১৫ সালে তার শ^শুর গ্রেপ্তার হয়।
পরবর্তীতে ২০১৮ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২৪ মার্চ ২০২২, বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। গ্রেপ্তারের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলখানাতেই ছিলেন।
মাওলানা আবদুল খালেক মন্ডল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আবদুল খালেক মন্ডল সাতক্ষীরা আগরদাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd