1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলায় চাহিদার তুলনায় ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন হচ্ছে এ জেলায় - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলায় চাহিদার তুলনায় ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন হচ্ছে এ জেলায়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১০৪ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলায় মাছের মোট উৎপাদন ১ লক্ষ ৪৩ হাজার ৫৭০ মেট্রিক টন। জেলায় মোট ২০ লাখ ৭৯ হাজার ৮৮৪ জন জনসংখ্যার বিপরীতে মাছের চাহিদা রয়েছে ৪৭ হাজর ৮২৭ মেট্রিক টন। মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় জেলার চাহিদা মিটিয়ে ৯৫ হাজার ৭৪৩ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ উৎপাদন করছে মৎস্য চাষী ও খামারিরা। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনে সহযোগীতা এবং চিংড়ীতে অপদ্রব্য ব্যবহার প্রতিরোধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে ১৮৬৩ কেজি চিংড়ী বিনষ্টসহ আইনি ব্যবস্থা গ্রহন করেছে সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর। মানব দেহে আমিষের চাহিদা পুরুনে জাতীয়ভাবে মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে সাতক্ষীরা।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শনিবার (২৩ জুলাই) বেলা ১২ টায় জেলা মৎস্য অফিসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বিটিভির জেলা প্রতিনিধি মো. মোজাফ্ফার রহমান, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এল্লারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, ৭১ টিভির বরুণ ব্যানার্জী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুজ্জামান, সহকারি মৎস্য অফিসার মো. লুৎফর রহমান প্রমুখ। এসময় সেখানে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই ¯েøাগানকে সামনে রেখে এ বছর স্বস্থ্য বিধি মেনে আজ শনিবার থেকে আগামী ২৯ জুলাই শুক্রবার পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা ও সাতক্ষীরা পৌর দীর্ঘিসহ বিভিন্ন উন্মুক্ত জলাশায়ে পোনা মাছ অবমুক্তকরণ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd