1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা জেলার নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা জেলার নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৬ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার নাগরিক সেবার মানোন্নয়ন, জেলার উন্নয়নে ২৪ দফা দাবি ও বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এঁর সাথে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির আয়োজনে কমিটির সভাপতি জি এম নুর ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় সাতক্ষীরা জেলার উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, তৈয়েব হাসান বাবু, ফারহা দীবা খান সাথী, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম মুকুল, মো. সামছুদ্দিন গজনবী বাবলু, মহিলা সম্পাদিকা মুর্শিদা আক্তার, যুগ্ম মহিলা সম্পাদিকা নাসিমা খাতুন, অফিস সম্পাদক শেখ সোহরাব হোসেন বাবু, প্রচার সম্পাদক মো. আশরাফুল করিম ধনি, কোষাধ্যক্ষ মো. আমিনুল হক খোকন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাস্টার রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক গাজী আবুল কাশেম, পর্যটন বিষয়ক সম্পাদক নুরুল হক, নির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন, এস.এম মহিদার রহমান, আলহাজ¦ আব্দুল গফ্ফার, মো. শফি উদ্দিন, মো. হায়দার আলী, প্রভাষক মো. কামরুজ্জামান, মো. হাফিজুর রহমান, মাসুদুর জামান সুমন প্রমুখ। এসময় মতবিনিময় সভায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের সমন্বয়হীনতার কারনে বিরাজমান দ্বন্দের সমাধান, জেলার জলাবদ্ধতা নিরসন, জেলা ও সদর উপজেলার মডেল মসজিদ নির্মাণ, ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, রেল লাইন নির্মাণ, অনাবাদী জমি চাষাবাদের আওতায় আনা, সাতক্ষীরার সৌন্দর্য্য বদ্ধনে জেলার বিভিন্ন প্রবেশ দ্বারে স্মৃতিস্তম্ভ নির্মাণসহসহ সাতক্ষীরা জেলার উন্নয়নে জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির ২৪ দফা দাবি ও সমস্যা তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয় এঁর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর সাতক্ষীরা জেলার উন্নয়নে ২৪ দফা দাবি নামা স্মারকলিপি প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd