1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচনে জাপা প্রার্থী বাবু'র নির্বাচনী মতবিনিময় সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচনে জাপা প্রার্থী বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৫৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ, সাতক্ষীরা: আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাবেক এমপি এম এ জব্বার এর বাসভবনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টি সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু , পৌর জাতীয় পার্টির সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, সাবেক ছাত্রনেতা শেখ শরিফুল ইসলাম, সাবেক জাপানেতা মো. নুর মোহাম্মদ পাড়, যুবসংহতীর কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বাপ্পী ও মো. আবু তাহের, জেলা যুব সংহতির সহ- সভাপতি মোস্তাফিজুর রহমান তুষার,জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনু হক ফিরোজ, জেলা শ্রমিক পার্টির আহবায়ক মকফুর রহমান,, জেলা তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির আহবায়ক এবিএম নাজিবুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি ও ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ঈসরাইল গাজী, জেলা জাতীয় পার্টির ছাত্র বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বদুসহ সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন এর জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ,ও পৌর জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নে সেন্ট্রাল কমিটি গঠন করতে হবে। জাপার প্রার্থী মশিউর রহমান বাবু একজন ক্লিন ইমেজের প্রার্থী। জনগন তাকে ভোট দিয়ে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করে মডেল উপজেলা পরিষদ নির্বাচন করা সুযোগ দিবে। সকল ভেদাভেদ ভূলে জাপার নেতাকর্মীরা জনগনের নিকট মশিউর রহমান বাবুর পক্ষে কাজ করতে হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তরুন পার্টির আহবায়ক মো. আলী ইয়াসিন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd