1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক বনভোজন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক বনভোজন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৫৯ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ৩৮নং ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন ও বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) দুপুরে আগরদাঁড়ী ইউনিয়নের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বেলাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত স্কুল ভবনের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল গনি, সদর উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী, আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন মিলন, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুবনেতা মীর মহিতুল আলম মহি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার, খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা শানওয়াজ সোমা, যোগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল আলাম ফরহাদ প্রমুখ। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কমসুচি-৪ (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় চারতলা ভিত বিশিষ্ট প্রাক্কলিত মুল্য ১ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩৮১ টাকা ব্যয়ে আনুভুমিক স¤প্রসারণ ভবনটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বাস্তবায়ন করেছে। এসময় দলীয় নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd