1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরা আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরা আওয়ামী লীগের হরতাল বিরোধী শান্তি সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৭৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি হত্যার খেলায় মেতে উঠেছে। সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। পুলিশ হত্যা, সরকারী স্থাপনায় হামলাসহ অগ্নি সসন্ত্রাস শুরু করেছে। সময় এসেছে তাদের দাত ভাঙ্গা জবাব দিতে। নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে রাজপথে থেকে সকল অপশক্তি মোকাবেলা করার এবং আগামী নির্বাচনে পুনরায় নৌকাকে বিজয়ী করার মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখার আহবান জানান। সারাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে এ আহবান জানানো হয়। শহরের সঙ্গীতা মোড়ে অনুষ্ঠিত শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, সহসভাপতি আবু আহম্মেদ ও শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিক্ষা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, শিল্প ও বানিজ্য সম্পাদক এজাজ আহম্মেদ স্বপন, মহিলা সম্পাদিকা শিমুন শামস, স্বাস্থ্য জনসংখ্যা সম্পাদক ডাঃ সুব্রত ঘোষ, কৃষি সমবায় সম্পাদক ডা: মুনসুর আহমেদ, আইন সম্পাদক এড. ওসমান গণি, নাজমুন নাহার মুন্নী, মনিরুল ইসলাম মাসুম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.শাহাজাহান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ সভাপতি মীর মোশতাক আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক তানভীর সুজন, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব নাজমুল হক রনি, এহসান অয়ন, মোস্তফা রায়হান সিদ্দিকী, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মীর শাহিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মইনূল হাসান, আবির হাসান অভি, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, তৌহিদ, ফারাবি আজমীর প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd