1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সোয়াবের খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবার - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সোয়াবের খাদ্য সামগ্রী পেলো ১১৫ পরিবার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৭৪ সংবাদটি পড়া হয়েছে

ফরিদ হোসেন সাতক্ষীরা সদর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের আখড়াখোলায় সোয়াব সংস্থার পক্ষ থেকে হতদরিদ্র ১১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকালে বল্লী ইউনিয়নের আখড়াখোলা জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা জামে মসজিদ প্রাঙ্গণে ইফতার ও খাদ্য বিতরণ করা হয়।
সোয়াব ও জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদের পরিচালক জামিলুজ্জামান জামিল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায় ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সমাজসেবা অফিসের সহকারি পরিচালক মোঃ রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, বল্লী ইউনিয়নের সাবেক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক ও বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গনি।
এ সময় বল্লী ইউনিয়নের ১১৫ জন অসহায় দরিদ্র এতিম ও ছিন্নমূল মানুষের মাঝে ১০ কেজি চাউল, ৪ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ কেজি ডাউল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি তেল বিতরণ করা হয়।
সোয়াব সংস্থার পরিচালক জামিলুজ্জামান জানান, প্রতি রমজান মাসেই পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে যাচাই-বাছাই করে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সোয়াব সব সময় ছিন্নমূল মানুষের পাশে থাকে। অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা খরচসহ নানাবিধ সহযোগীতার কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd