1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সরকারি অফিসে ঢুকতে লাগবে টিকা সনদ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সরকারি অফিসে ঢুকতে লাগবে টিকা সনদ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৬৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়সহ জেলার সাতটি উপজেলা পরিষদের কার্যালয়ে প্রবেশের জন্য করোনার টিকা সনদ দেখানো বাধ্যতাম‚লক করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধিম‚লক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২৫ জানুয়ারি) এ নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়‚ন কবির। এদিকে সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে করোনার টিকা সনদ যাচাই করেছেন নিরাপত্তাকর্মীরা। যাদের টিকা সনদ নেই তাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার বাসিন্দা গাজী ফরহাদ হোসেন জানান, কালিগঞ্জের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে। সেখানে যাওয়ার সময় কার্যালয়ের নিচে নিরাপত্তাকর্মীরা করোনার টিকা সনদ না থাকায় প্রবেশ করতে দেয়নি। করোনা সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধিম‚লক কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়‚ন কবির জানান, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে করোনার টিকা সনদ পরিহিত অবস্থায় অফিসে আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অফিসে প্রবেশের ক্ষেত্রে সবার মাস্ক পরা ও টিকা সনদ দেখানো বাধ্যতাম‚লক করা হয়েছে। মসজিদে প্রবেশের ক্ষেত্রে মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। জেলার সাতটি উপজেলায় একই কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd