1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের পর সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উদীচী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া নারী-পুরুষ, শিশু-কিশোররাও কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশ করেন। ‘জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো, কণ্ঠে ধরো-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ ব্যানারে দাঁড়িয়ে তারা গান গেয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
উদীচী শিল্পীরা বলেন, আমরা দেশের যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্রান্তিলগ্নে পাশে ছিলাম, এখনো আছি ও ভবিষ্যতেও থাকবো। এখন কেন জাতীয় পতাকা ও সংগীতকে নিয়ে এমন ধৃষ্টতা দেখাবে কেউ? আমাদের জাতীয় সংগীত কারো দানে পাওয়া নয়, এটা আমাদের অর্জন। তাহলে কেন অপ্রাসঙ্গিকভাবে এই কথা উঠবে এখন? সম্প্রীতির অনন্য এই দেশে বৈষম্যের কোন ঠাঁই নেই।
উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালী মুখার্জি, জাসদের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইদ্রিস আলী, সিপিবির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, গণফোরাম নেতা আলীনূর খান বাবুলসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd