1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় সকাল থেকে চলছে গণটিকা কার্যক্রম-কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় সকাল থেকে চলছে গণটিকা কার্যক্রম-কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সকাল থেকে গণটিকা কার্যক্রম চলছে। শনিবার সকাল ৮টা থেকে জেলাব্যাপী ২শতাধিক কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। টিকা দেওয়া সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানা গেছে। সকাল ৮টায় সাতক্ষীরা সদর হাসপাতালে গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত। এদিকে, জেলার টিকাদান কেন্দ্রগুলোতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, জেলার ৭৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ২৪৩ টি কেন্দ্রে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণটিকাদান চলছে। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আশা করছি,১লাখ টিকা দেওয়া সম্ভব হবে। তিনি আরও জানান,প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ভবনে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও দুটি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সবমিলিয়ে টিকা কেন্দ্রের সংখ্যা ২শ’ ৪৩টি। প্রতিটি কেন্দ্রে ২ জন করে টিকাদানকারী ও ৩জন স্বেচ্ছসেবক দায়িত্বে রয়েছে বলে জানান সিভিল সার্জন। জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় গত ২৪ ঘন্টায় ২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। ১শ’টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল মেলে। গত ২৪ ঘন্টায় সামেক হাসপাতালে করোনা উপসর্গে কালিগঞ্জের আব্দুল্লাহ দফাদার নামে ৬৫ বছর বয়সী একজন মারা গেছেন। ডা. জয়ন্ত কুমার আরও জানান, জেলায় এপর্যন্ত প্রথম ডোজ করোনার টিকা পেয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার জন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ লাখ ৮৬ হাজার জন। এছাড়া তৃতীয় ডোজ পেয়েছেন ৩১ হাজার জন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd