1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আটককৃত দুই শিশু নিরাপত্তা হেফাজতে, মা জেলহাজতে - আজকের সাতক্ষীরা দর্পণ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰কুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সাতক্ষীরায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আটককৃত দুই শিশু নিরাপত্তা হেফাজতে, মা জেলহাজতে

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাইদ,সাতক্ষীরা: আট বছরের একটি শিশুকে ধর্ষনচেষ্টার অভিযোগ আটককৃত ১২ ও ১১ বছরের দুই শিশুকে যশোর শিশু সংশোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানো হয়েছে। আর সাতক্ষীরা জেলহাজতে পাঠানো হয়েছে ধর্ষণচেষ্টার অভিযোগে অভিযুক্ত ১২ বছরের শিশুর মা রওশনআরাকে।
এর আগে শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের একটি গ্রাম থেকে দুই শিশুসহ একজনের মা রওশনারাকে রোববার সকালে আটক করে আদালতে পাঠায়।
মেয়েটির বাবার দেওয়া মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^জিত অধিকারী জানান, শনিবার বিকালে তাদের বাড়ির পাশেই ধর্ষনচেষ্টার এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু (১২) ও তার চাচাতো ভাই আরেক শিশু (১১) এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। পুলিশ মেয়েটির বাবার দায়ের করা মামলা অনুযায়ী ওই দুই শিশুকে এবং একজনের মা রওশন আরাকে রোববার সকালে আটক করে থানায় নিয়ে আসেন। তবে এক শিশুর বাবা মোঃ টুটুল জানান, আমাদের সাথে মেয়ের বাবার জমিজমা সহ নানা বিষয়ে ঝগড়াঝাটি লেগেই আছে। ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলে, ভাতিজা ও স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
জানতে চাইলে বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য রিপন জানান, একটি ধর্ষনচেষ্টার ঘটনা ঘটেছে বলে আমিও শুনেছি।
সাতক্ষীরা আদালতের পরিদর্শক মাহাবুবুর রহমান জানান,রোববার বিকেলে শিশু দুটিকে সাতক্ষীরা শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক এমজি আজমের আদালতে তোলা হয়। আদালত শুনানী শেষে শিশুদ্বয়কে যশোরের পুলেরহাটে অবস্থিত শিশু সংশোধনাগারে নিরাপত্তা হেফাজতে পাঠানোর আদেশ দেন। এছাড়া সাতক্ষীরা আদালতের বিচারিক হাকিম মো. সালাউদ্দীনের আদালতে রওশন আরার জামিনের আবেদন জানানো হয়। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে সাতক্ষীরা জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আর ধর্ষণচেষ্টার শিকার মেয়েশিশুটিকে মেডিকেল পরীক্ষা করার আদেশ দিয়েছেন বিচারিক হাকিম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd