
স্টাফ রিপোর্টার: হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার সার্বিক ব্যবস্থপনায় আজ ১ নভেম্বর ২০২৩ রোজ বুধবার সাতক্ষীরা সদরের ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতশত ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা । সাতক্ষীরা একটি উপকূলী অঞ্চল। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সর্বউত্তম চেষ্টা করে চলেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন।
সাতক্ষীরা উপকূলী অঞ্চলে সবুজ বেষ্টনী গোড়ে তোলার লক্ষে, হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার সার্বিক ব্যবস্থপনায় বর্তমানে সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়ন পরিষদ,স্কুল,কলেজ,মসজিদ মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা পাঠাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরের ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতশত ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন করা হয়েছে। বুধবার ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীমাঝে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়। শেখ এজাজ আহমেদ স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ মো: নজরুল ইসলাম,(চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ)। ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব আব্দুল গনি,(উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার),গুলশান আরা,প্রধান শিক্ষক,(ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং জনাব লুৎফর রহমান,(চেয়ারম্যান,১৪নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ) ।এসময় আরো উপস্থিত ছিলেন ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক,তৃপ্তি বিশ^াস,সহকারি শিক্ষক আজমিরা শারমিন,শিরিন সুলতানা,শিল্পি রাণী,আমেনা খাতুন,মাকসুদা ফারহানা, জনাব সেলিম রেজা সহ প্রমূখ। এসময় ছাত্র-ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে ২৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যায়লয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন।
গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মো: নজরুল ইসলাম,(চেয়ারম্যান জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ) বলেন,হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচি এটি একটি ছোট নয়, আমি মনে করি এটি একটি মহৎ ও বড় ছেষ্টা। শেখ এজাজ আহমেদ স্বপন সারা জেলা ব্যাপি বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচি ছড়িয়ে দিয়েছেন তা দেখে আমরা উৎসাহিত হবো
বিশেষ অতিথি জনাব জনাব আব্দুল গনি,(উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার),বলেন,শেখ এজাজ আহমেদ স্বপন ভাই বিভিন্ন যায়গায় যে গাছ গুলো দিচ্ছেন সেগুলো একদিন বড় হবে, এবং ফল হবে । ফল মানুষ খাবে পশুপাখি খাবে । গাছ গুলো যতদিন থাকবে ততদিন সদকায়ে জারিয়াহ হিসেবে পরিনত হবে। তার ইহকাল ও পরকার সুন্দর হবে। প্রধান শিক্ষক,(ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়)গুলশান আরা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন ভাই সাতক্ষীরা জেলার ৭৮ টি ইউনিয়ন ও শতশত স্কুলে হাজার হাজার গাছের চারা বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সবুজ বনায়ণ সৃষ্টিতে তিনি যে মহৎ উদ্যোগ হাতে নিয়ে বাস্তবায়ন করছেন এর জন্য প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
সাতক্ষীরা সদরের ফিংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েরা হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার গাছের চারা পেয়ে অত্যন্ত খুশি এবং তারা গাছের মিছিল দিয়ে বাসায় ফিরেছে। এ কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রী বৃক্ষ রোপনে উদ্বুর্দ্ধ হবে।
Leave a Reply