1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় লবণাক্ত এলাকায় চাষাবাদ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় লবণাক্ত এলাকায় চাষাবাদ প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫৪ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় লবণাক্ত এলাকায় চাষাবাদ প্রযুক্তি বিষয়ক চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পার্টনার প্রোগ্রামের আওতায় বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে আমন ধান চাষাবাদ ও বীজ সংরক্ষণ, ধানের রোগ ও পোকামাকড় দমন, রবি ও খরিপ মৌসুমে পতিত জমিতে চাষাবাদ, ঘেরের আইলে সবজি চাষ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রশিক্ষণ দেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চিফ সাইন্টিফিক অফিসার (শস্য) ও পার্টনার প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. হারুনূর রশীদ, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার (শস্য) ড. মোঃ জামান উদ্দীন, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, বিএফআরআই এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মোঃ হাশমী সাকিব, বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের সাইন্টিফিক অফিসার মশিউর রহমান ও সাইন্টিফিক অফিসার মিলন কবীর। প্রশিক্ষণে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ও শোভনা ইউনিয়নের ২৫জন কৃষক-কৃষাণী অংশ নেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd