1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মানব পাচারকারীর ২ সদস্য আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মানব পাচারকারীর ২ সদস্য আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১২৩ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে মানব পাচারকারী দলের সক্রিয় ২ সদস্য আটক হয়েছে। তবে মূল হোতারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। র‌্যাব সুত্রে জানাযায়, শনিবার ৫ই মার্চ বেলা ১২.৪০সময় সাতক্ষীরা শহরের বাস টার্মিনাল থেকে মানব পাচারকারী সক্রিয় ২ সদস্য নীলা বেগম পাশ্ববর্তী রাষ্ট্র ভারতে পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে সাতক্ষীরা র‌্যাব-৬ সিপিসি-১এর এফ এস ডি এ ডি মিজানের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌছায়। এ সময় মানব পাচারকারীর চক্রের পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার গাজীপুর গ্রামের মৃত মফিজ উদ্দীন তালুকদারের ছেলে বাবুল (৪০) এবং সাতক্ষীরা জেলার সদর থানার কাশেমপুর গ্রামের মৃত আব্দুর রহিম সরদারের ছেলে আব্দুল মাজেদ (৪৭) সহ ভিকটিম নীলা বেগম (২১) কে উদ্ধার করেন। উদ্ধারকৃত ভিকটিম বাগেরহাট জেলার রামপাল থানার গরমবা গ্রামের মুজাহিদ শেখের স্ত্রী নীলা বেগম। এ ঘটনায় সাতক্ষীরা র‌্যাব-৬ এর সহায়তায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ভিকটিম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মানব পাচার আইনে মামলা দায়ের করেছে বলে র‌্যাব সুত্রে জানাযায়। যার মামলা নং ১৫ তারিখ ০৫/০৩/২২ ইং। এদিকে মানব পাচারচক্রের ২ সদস্য আটক হলেও বরাবরের মতো পাচারের মূল গডফাদার প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে বলে একাধিক ব্যক্তি দাবী করেছেন। সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবীর এর সাথে মুঠোফোনে আলাপকালে মানব পাচার মামলার বিষয়ে সত্যতা জানতে চাইলে তিনি বলেন আমার জানা মতে থানায় কোন মামলা হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd