1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ও গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথম পর্বের শ্রদ্ধাঞ্জলি শেষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম জানানো হয়। দিনব্যাপী আয়োজনে অন্তর্ভুক্ত ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা।
জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এদিকে শহরের প্রধান সড়ক ও স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি স্মরণ করিয়ে দেয় জাতির গৌরবময় অতীত ও মুক্তিযুদ্ধের চেতনা। ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির জন্য অমর স্মৃতি হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd