1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন-এমপি রবি - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করলেন-এমপি রবি

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় এমপি রবি বলেন, “মসজিদ আল্লাহর ঘর। নতুন নতুন মসজিদ নির্মাণের পাশা পাশি সুন্দর মনের মানুষ ও মুসুল্লী তৈরী করতে হবে। এলাকা ও সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনমানুষের স্বার্থে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। পাশের বাড়ির লোকটি কি করছে। সে খেয়াল রাখলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক ব্যবসায়ীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারবেনা। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে হবে এবং সকলের ভাল হয় সেই কাজটি করতে হবে। তাহলে সমাজ সংসার সবখানে শান্তি ফিরে আসবে। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ইসলামপুরের রাস্তাটি পাকা করাসহ মসজিদের উন্নয়নকল্পে তার পক্ষ থেকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।”
৬০ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভিত বিশিষ্ট দুইতলা মসজিদটি নির্মাণ করা হচ্ছে। বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহম্মেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামপুর মাঝের পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd