1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এইচ.এস.সি শিক্ষার্থীদের নবীন বরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এইচ.এস.সি শিক্ষার্থীদের নবীন বরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ১৩০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের এইচ.এস.সি শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ মার্চ) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক, কর্মচারী ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের আয়োজনে কলেজ গর্ভণিং বডির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমাদের স্বাধীনতা রক্ত দিয়ে কেনা। ভাষার দাবীতে আমাদের বাঙালী জাতি প্রাণ দিয়েছে। যা বিশে^র ইতিহাসে অন্য কোথাও নেই। সেজন্য আমরাই একমাত্র বীরের জাতি। ১৯৫২ এবং ১৯৭১ বাঙালী জাতির মাথার মুকুট।” এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ প্রাঙ্গণে মসজিদ নির্মাণের জন্য নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন এবং কলেজ প্রাঙ্গণে শহিদ মিনার নির্মাণসহ সার্বিক উন্নয়নের আশ^াস প্রদান করেন।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত রাখেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কলেজ গর্ভণিং বডির সাবেক সভাপতি মো. কাওছার আলী মোড়ল, বৈারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তায়জুল ইসলাম প্রমুখ। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহসেনারা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল, সদর উপজেলা আওয়াম লীগের নেতা মো. ইশারুল ইসলাম, শাহী, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এম সুশান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের শিক্ষক মো. রমজান আলী, লিয়াকত আলী, ওবায়দুল্লাহ, ফারুক হোসেন, বখতিয়ার উদ্দিন, আলী হোসেন, আক্তরুজ্জামান, জিলানী মাহমুদ, আরিজুল ইসলাম, নাজমুল হোসাইন ও আনছারুল আমিন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের এইচ.এস.সি শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ উপলক্ষে আলোচনা সভা শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মো. রবিউল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd