1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিভিন্ন মসজিদে সুপেয় খাবার পানি ও রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় বিভিন্ন মসজিদে সুপেয় খাবার পানি ও রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৯৮ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় বিভিন্ন মসজিদে সুপেয় পানি ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) পুরাতন সাতক্ষীরা এতিমখানা ও লিল্লাহ বোডিং, আলিয়া মাদ্রাসা এতিমখানা, বাঁকাল এতিমখানা, কাটিয়া শাহী মসজিদ এতিমখানা, কাটিয়া রহমানিয়া এতিমখানার এতিম রোজাদার শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে। এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি সাতক্ষীরার বিভিন্ন মসজিদে রোজাদার মুসুল্লীদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা। পবিত্র মাহে রমজানে প্রতিদিন দুইবার ইফতারির পূর্বে ও এশার নামাজের পুর্বে সাতক্ষীরা রাজ্জাক পার্ক জামে মসজিদ, থানা জামে মসজিদ, কাটিয়া লস্কর পাড়া জামে মসজিদ, কাটিয়া ঈদগাহ জামে মসজিদ, শাল্যে বায়তুল আমান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা।
সাতক্ষীরার কৃতি-সন্তান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজুর সার্বিক সহযোগিতায় রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন মসজিদের রোজাদারদের জন্য মাস ব্যাপি সুপেয় পানি সরবরাহ ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার শিশুদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলের জুস বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd