1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ১২২ সংবাদটি পড়া হয়েছে

তুহিন হোসেন:

যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সোমবার সকালে শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ূন কবির।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদিকা জোৎস্না আরাসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এদিকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ বিকেলে সাতক্ষীরা শহরের মাওয়া চাইনিজ রেষ্টুরেন্ট এলাকায় আলোচনা সভার আয়োজন করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd