1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিজিবি অধিনায়কের স্ত্রী বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় নিহত -১ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিজিবি অধিনায়কের স্ত্রী বহনকারী প্রাইভেটকারের ধাক্কায় নিহত -১

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১৩৩ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ সাতক্ষীরা : সাতক্ষীরায় দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের বকচরা মোড়ে দূর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম(৪০)। তিনি সাতক্ষীরার বকচরা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে সদর থানায় পুলিশ হেফাজতে নিয়েছে । প্রাইভেট কার চালক সুজন শেখ (৩৬) গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
উল্লেখ্য, ঘাতক প্রাইভেটকারটি সাতক্ষীরা বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের স্ত্রীকে বহন করে নিয়ে যাচ্ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইকেল চালিয়ে বড় বাজারে যাওয়ার সময় বকচরা এলাকায় কাঠমিস্ত্রী সাইফুল ইসলাম এক ব্যক্তির সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পিছন থেকে দ্রুতগামী (ঢাকা মেট্রো -গ-২৩-৭২১৯) গাড়ি সাইফুলকে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চালক সুজন শেখকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং গাড়ি ভাংচুর করে।
আটককৃত সুজন শেখ নীলডুমুর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলামের প্রাইভেটকার চালক ।ঘটনার দিন সকালে ঢাকা থেকে বিজিবির ওই কর্মকর্তার স্ত্রীকে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনি ১৭ বিজিবি ব্যাটালিয়নে পৌছে দেওয়ার জন্য যাচ্ছিল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সম কাইয়ূম জানান, ঘাতক প্রাইভেটকারটি ও তার ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সবকিছু পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল ইসলাম জানান, অসাবধনতা বশতঃ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি আমার স্ত্রীকে বহন করছিল। নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরন দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd