1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে স্বর্ণসহ আটক-২ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে স্বর্ণসহ আটক-২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৫ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরায় বিজিবির পৃথক অভিযানে ২পিস স্বর্ণের বারসহ একজন এবং অবৈধভাবে ভারতে যাওয়ার সময় একজনকে আটক হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) সাতক্ষীরার তলুইগাছা বিওপি এবং ভোমরা বিওপির সদস্যরা অভিযান পরিচালনা তাদের আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, তার সার্বিক দিক নির্দেশনায় একটি বিশেষ আভিযানিক দল ০১ জন আসামীসহ ৫৪১ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার আটক করে।
গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানান, সাতক্ষীরাস্থ তলুইগাছা বিওপি’র টহলদল সাতক্ষীরা শহর, খুলনা রোড এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে-এমন সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল উক্ত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় আভিযানিকদল উক্ত স্থানে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে গমনকালে মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে সাতক্ষীরার সাতানি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ তজিবুর রহমান (৪৩)কে ০১টি মোটরসাইকেল, নগদ ৭২হাজার ৫০০ টাকা এবং ০২টি মোবাইলসহ আটক করে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার কোমরের বাম পার্শ্বে প্যান্টের সাথে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ০২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৫৪১ গ্রাম। যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা।
স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।
লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক আরও জানান, একইদিন ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা খুলনার পাইকগাছার রাজু আহমেদ (২৮) নামের একজনকে আটক করে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ২৪ নভেম্বর বিকেলে ভারতীয় দালালচক্রের সহায়তায় তিনি অবৈধভাবে ভারতে গমনের উদ্দেশ্যে সীমান্তে গমন করেন এবং বিএসএফ ধাওয়া করলে উক্ত বাংলাদেশী নাগরিক পালিয়ে বাংলাদেশে ফেরত আসেন। এরপর বিজিবি হাতে ধরা পড়েন। আটকৃত ব্যক্তিকে বিএসএফ ধাওয়া করার সময় লাঠি দিয়ে শারিরীকভাবে তাকে লাঞ্ছিত করে। আটককৃত ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান কোম্পানি কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd