1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বিএনপি জামাতের ৫জনসহ গ্রেপ্তার-২২ - আজকের সাতক্ষীরা দর্পণ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বিএনপি জামাতের ৫জনসহ গ্রেপ্তার-২২

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৫০ জনসহ বিভিন্ন মামলায় আরো ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, গ্রেপ্তারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও ১৯০৮ সালের বিষ্ফোরক উপাদানাবলী আইনের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত বিএনপি জামায়াতের নেতা কর্মীরা হলেন, বিএনপির সক্রিয় সদস্য সাতক্ষীরা সদর থানার ওমরাবতী গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ ইকবাল হোসেন (৫৬), বিএনপির সক্রিয় সদস্য পারমাছখোলা গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মাওলানা আব্দুর জাকির(৪৫), বিএনপির সক্রিয় সদস্য আশাশুনির শ্বেতপুর গ্রামের মৃত ডাঃ মাওলা বক্সের ছেলে মোঃ হাবিবুর রহমান (৫৫), শ্যামনগরের গাবুরা ইউনিয়নের স্বেছাসেবক দলের সভাপতি মোঃ মহাতাব উদ্দীন সরদারের ছেলে মোঃ কবিরুল ইসলাম (৫০) এবং জামায়াতের সক্রিয় সদস্য সাতক্ষীরা সদরের আমতলার মৃত আহম্মদ আলী সরদারের ছেলে মোঃ কামরুল ইসলাম সরদার।
একই সময়ে জেলার ৮টি থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার পালাতক আসামীসহ ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd