1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে কাউন্সিলিং কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার, সিনিয়র শিক্ষক মো: হাফিজুল ইসলাম, অরুন কুমার মন্ডল, গীতা রানী সাহা, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, খালেদা খাতুন, আসমাতারা জাহান প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে কাউন্সিলিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। কমিটির সদস্যরা হলেন সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক শামীমা আক্তার, শিক্ষার্থী জয়নব তাসনিম মৌ ও তাহিরা আক্তার মিম। এসময় প্রধান অতিথি বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd