1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ১২৯ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: “ বাংলা ইশারা ভাষার প্রসার শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়। ৭ ফেব্রুয়ারি দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অফিসার মোজাম্মেল হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেণ্ট ফিজিওথেরাপি হাবিবুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষিকা আয়েশা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকন উজ জামান। আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর্তা কর্মচারি সহ প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd