1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বছরে ২৫০ কোটি টাকার গাছের চারা উৎপাদন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বছরে ২৫০ কোটি টাকার গাছের চারা উৎপাদন

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক:
  • হালনাগাদের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৫৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: মাটি ও আবহাওয়ার কারণে সব ধরনের গাছের চারা উৎপাদন হয় সাতক্ষীরায়। এসব চারার মধ্যে রয়েছে ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির ফুল। এর মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় আমের চারা। এখানকার উৎপাদিত বিভিন্ন প্রজাতির গাছের চাহিদাও রয়েছে দেশব্যাপী। বছরে প্রায় ১ কোটি ২৫ লাখ চারা উৎপাদন হয়। যার বাজারমূল্য ২৫০ কোটি টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভৌগোলিক অবস্থানগত কারণে বিভিন্ন জাতের গাছের চারা উৎপাদন করা সম্ভব সাতক্ষীরায়। বিশেষ করে বেলে দো-আঁশ মাটি হওয়ায় মানসম্মত চারা উৎপাদন হয় এখানে। সাতক্ষীরার আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা বা আমড়ার চারা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে।
সামাজিক বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, ‘সব ধরনের গাছের চারা উৎপাদনে সম্ভাবনাময় উপকূলীয় জেলা সাতক্ষীরা। এখানে ফলদ, বনজ, ঔষধি ছাড়াও বিভিন্ন জাতের ফুলের চারা উৎপাদন হয়। উৎপাদিত গাছের চারা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। বেসরকারি পর্যায়ে বছরে অন্তত ১ কোটি ২৫ লাখ বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন হয়। যার বাজারমূল্য প্রায় ২৫০ কোটি টাকা। এছাড়া সরকারিভাবে বছরে ৩০-৩৫ হাজার গাছের চারা উৎপাদন হয়।’
সাতক্ষীরা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. রুহুল আমিন বলেন, ‘জেলায় তিন শতাধিক নার্সারি রয়েছে। এসব নার্সারিতে ফলদ, বনজ ও ঔষধিসহ বছরে ১ কোটি ২৫ থেকে ১ কোটি ৩০ লাখ চারা উৎপাদন হয়। যার বাজারমূল্য ২৫০ কোটি টাকা। নার্সারি কেন্দ্র করে অন্তত ৪০-৫০ হাজার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।’
সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণকে বলেন, ‘এ জেলায় যেমন বিপুল পরিমাণ গাছের চারা উৎপাদন হয়, তেমনি প্রচুর গাছ কেটে ফেলা হয়। বিশেষ করে ইটভাটায় নারকেল, খেজুর, আমসহ অন্যান্য কাঠজাতীয় অসংখ্য গাছ পোড়ানো হচ্ছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও বিশুদ্ধ শ্বাস নিতে গাছ লাগানোর বিকল্প নেই। বেশি বেশি গাছ লাগাতে হবে। তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd