1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ চ্যাম্পিয়ন - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ চ্যাম্পিয়ন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৭৩ সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ইকবাল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, শিমুন শামস্, ফুটবল কোর্চ এমাদুল হক খান, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী ও ক্রীড়া সাংবাদিক শফিউল ইসলাম খান প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর খেলায় জেলার মোট ১০টি কলেজ অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইল খেলায় অংশগ্রহণ করে কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড মডেল কলেজ বনাম দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ। খেলায় কালিগঞ্জের রতনপুর ইউনাইটেড মডেল কলেজকে ৪-০ গোলে পরাজিত করে দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করে। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ১৭নং জার্সি পরিহীত খেলোয়াড় মিয়ারাজ, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ৮নং জার্সি পরিহীত খেলোয়াড় হাসানুজ্জামান, টুর্নামেন্টের সেরা খেলোয়ার হয়েছেন দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের ৬নং জার্সি পরিহীত খেলোয়ার শামিম এবং টুর্নামেন্টের ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে তালা শহিদ মুক্তিযোদ্ধা কলেজ। খেলা পরিচালনা করেন রেফারি মো. নাসির উদ্দীন, সহকারী রেফারি পিপুল খান, একে আজাদ কাঁনন ও শাম্মু চৌধুরী। এসময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd