1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৮ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্কর এর আর্থিক সহযোগীতায় উক্ত পোশাক বিতরণ করা হয়।
এ উপলক্ষে ১৩ মার্চ বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও পোশাক বিতরণ করেন সাতক্ষীরার প্রবীণ আইনজীবি ও সুইড সাতক্ষীরার সভাপতি এ.কে.এম. শহীদউল্যাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান শামসুজ্জামান বাবু।
বিদ্যালয়ের মোট ৯৩জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তারসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd