1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৫৭ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, খাদ্যে স্বনির্ভরতা আসবে বেশ” এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় সোশ্যাল ইসলমী ব্যাংক পিএলসি এর উদ্যোগে প্রকাশ্যে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ জুন) সকাল সাড়ে ৯টায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ব্যবস্থাপকদের আয়োজনে শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট লেকভিউ’র যমুনা হলের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি বিনিয়োগ বিতরণ ও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি খুলনা জোনাল হেড মোহাম্মদ মোসলে উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, খুলনা বিভাগীয় এসিমি প্রধান শ্যাম সুন্দর রায়, সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, ব্রান্ড বিসিজিবিডি হেড মোহাম্মদ মনিরুজ্জামান, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র সাতক্ষীরা শাখার শাখা ব্যবস্থাপক মো. আজিজুল হক প্রমুখ। এসময় উপস্থিত আম চাষীদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আম চাষী সমিতির সভাপতি মো. লিয়াকত হোসেন, ইয়াসমিন জাহান, শংকর কুমার বিশ্বাস, মো. গোলাম রব্বানী প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলার ১৪১ জন আম চাষির মাঝে ১ কোটি ৫৯ লক্ষ টাকার কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়। এসময় ইসলামী ব্যাংক পিএলসির খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন শাখার ম্যানেজার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি শ্যামনগর শাখার ম্যানেজার মো. রাশিদুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd