1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় পিস্তল ও গোলাবারুদসহ যুবক আটক - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় পিস্তল ও গোলাবারুদসহ যুবক আটক

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১১৮ সংবাদটি পড়া হয়েছে

আবু সাঈদ, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে পিস্তল ও গোলাবারুদসহ কামাল হোসেন নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার ভোররাতে সদর উপজেলার আলীপুর ঢালিপাড়া এলাকা থেকে অস্ত্রধারী যুবককে আটক করা হয়। আটককৃত যুবক দেবহাটার বহেরা গ্রামের শওকত আলীর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, গাজীপুর বিওপির টহল কমান্ডার নায়েক আহসান হাবিবের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৪/৪-এস হতে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আলীপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে টহলদল প্রায় লাখ টাকা মূল্যের ০১টি শর্টগান (পিস্তল), ০৩ রাউন্ড গোলাবারুদ এবং ১,৫০,০০০/-টাকা মূল্যের ০১টি মোটর সাইকেলসহ কামাল হোসেনকে আটক করে। সন্ত্রাসী কর্মকান্ডে অস্ত্র ব্যবহার হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল হোসেন জানিয়েছেন। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd