1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: যথাযোগ্য মর্যাদা, বিন¤্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সকাল ৭ টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে দেন। পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসুচিরর উদ্বোধন করা হয়। সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। এরপর জেলা শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। এরপর এক একে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের উদ্যেগে সরকারী বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা ও ক্রীড়া অনুষ্ঠনের আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা, ভবন ও প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা ও সাজসজ্জাকরনের ব্যবস্থা করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd