1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় নব-নির্মিত দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় নব-নির্মিত দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৪৪ সংবাদটি পড়া হয়েছে

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত দেশরত্ম শেখ হাসিনা চারতলা একাডেমিক ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবর আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্মাণ কাজের ঠিকাদার এনছান বাহার বুলবুল, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ২ কোটি ৩৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতৃবৃন্দ ও আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন ফিরোজ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd