1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় দু’মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেপ্তার - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় দু’মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৭১ সংবাদটি পড়া হয়েছে

আজকের সাতক্ষীরা দর্পণ ডেস্ক: সাতক্ষীরা শহর উপকণ্ঠ রইচপুরে দু’মাসের মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০)গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই একছেলে ও একমেয়েকে নিয়ে থাকতেন।
রইচপুর গ্রামের জাকির হোসেন জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা রাত এগারটার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির মা সুরাইয়া খাতুনকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়।
তিনি আরও জানান, সুরাইয়াকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায় । এর আগে সে তার নিজের ছেলেকেও হত্যা করার চেষ্টা করেছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহিদুল ইসলাম জানান, নিজকন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় শিশুটির বাবা মুছা শেখ সুরাইয়া খাতুন মুক্তাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd