1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত - আজকের সাতক্ষীরা দর্পণ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯৯ সংবাদটি পড়া হয়েছে

মোমিন সাতক্ষীরা: সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সাতক্ষীরা সদরের তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভারতের শিলিগুড়ি এলাকার অসিম কুমার বিশ^াস (৪৫) এবং কারিমপুর এলাকার ছবি বিশ^াস ছবি বিশ্বাস (৩৬)। এঘটনায় গুরুতর আহত হয়েছে প্রাইভেটকারটির চালক রফিকুল ইসলাম সজিব। চালকের বাড়ি খুলনার ফুলবাড়ি এলাকায়। স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি দুইজন যাত্রী (ভারতীয় নাগরিক) নিয়ে খুলনা হতে সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে সাতক্ষীরার তালতলা এলাকার বিজিবি হেড কোয়ার্টার সামনে পৌছালে বিপরীতগামী(খুলনা গামী) একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী ভারতীয় নাগরিক মারা যান। গুরুতর আহত অবস্থায় চালককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সাইফুজ্জামান বলেন মারা যাওয়া দুইজন কে মর্গে পাঠানো হয়েছে এবং আহত চালকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd