1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১২৫ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: “মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ইউএমআই এমএমসিসি ইউএম এম এল প্রকল্প জিআইজেড এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য ০০০১ নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিআইজেড’র উপদেষ্টা রতন মানিক সরকার ও সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ। সাতক্ষীরায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ ও শিশু খাদ্য, ঔষধসহ বিভিন্ন সহায়তা ও ভাতা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক এম. এ রফিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনূজ্জামান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd