1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - আজকের সাতক্ষীরা দর্পণ
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ১২১ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুক্রবার বেলা ১১টায় শহরের অদুরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।
সাতক্ষীরা জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাড. ফেরদৌসী আরা লুসীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সালেকা হক কেয়ার সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড. নেওয়াজ হালিমা আরলী, জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক (খুলনা বিভাগ) ফিরোজা বুলবুল কলি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) তাসলিমা খাতুন ছন্দা, কৃষি বিষয়ক সম্পাদক (খুলনা বিভাগ) ফরিদা আক্তার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, তাসকিন আহমেদ চিশতি। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সদস্য শের আলি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, কৃষক দলেন সভাপতি আহসানুল কদির সপন, শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা বিএনপির সদস্য আশেক এলাহী মুন্না, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জেলা-উপজেলা মহিলা দল ও বিএনপির সদস্যসহ অঙ্গ যোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
প্রধান অতিথি আফরোজা আব্বাস বলেন, দেশের মানুষকে জানানোর জন্য আমরা সারা বিভাগে ও জেলা শহরে আমাদের কর্মী সম্মেলন অব্যাহত রেখেছি। আর এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের সংগঠন যখনই শক্তিশালি করতে পারবো তখনই আমরা এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবো, আর আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবো এবং সুচিকিৎসা করাতে পারবো।
তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে একজন জনপ্রিয় নেতা। অথচ তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়া খুবই অমানবিক। বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় দায়ীত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
অনুষ্ঠান শেষে চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থেকে সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd