1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক যুব ক্যাম্পেইন শুরু - আজকের সাতক্ষীরা দর্পণ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল📰কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু📰পাইকগাছায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তারের যোগদান📰কলারোয়ায় ট্রাকভর্তি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ📰সাতক্ষীরাতে সরকারের নির্ধারিত দামে মিলছে না গ্যাস

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক যুব ক্যাম্পেইন শুরু

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৪ সংবাদটি পড়া হয়েছে

সদর প্রতিনিধি: সাতক্ষীরায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “নদী ব্যবস্থাপনা উন্নয়ন” বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।
“সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাছখোলা মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান আলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা। উত্তরণের মাঠ কর্মকতা মো. গোলাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব পানি কমিটির সদস্য আফিজা আফরোজ, অর্পণ বসু, সুমা খাতুন, নাঈমুর রহমান চৌধুরী, মাকসুদা জেরিন, মনিরুল ইসলাম, ইশরাত জাহান ফারিহা এবং আনিসা আক্তার।
ক্যাম্পেইনে যুব পানি কমিটির সদস্যরা তাদের অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা কীভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা তৈরি করতে একসাথে কাজ করতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে স্কুল ও কলেজ পর্যায়ের শির্ক্ষাীরে নিয়ে বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, এবং নদী রক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালিত হবে। এতে বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয় পরিবেশবিদ ও উন্নয়নকর্মীরাও অংশগ্রহণ করবেন।
আয়োজক সংগঠন উত্তরণ-এর দীলিপ কুমার সানা জানান, “এই এলাকার নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা জরুরি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম নদী অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এখনই নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd