1. nokhatronews24@gmail.com : ajkarsatkhiradarpan darpan : ajkarsatkhiradarpan darpan
  2. install@wpdevelop.org : sk ferdous :
সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ - আজকের সাতক্ষীরা দর্পণ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ খবর :
📰বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান এমপি মুহা:ইজ্জত উল্লাহ📰পাটকেলঘাটা ওভারব্রিজে যানজটে নাভিশ্বাস📰সাতক্ষীরার সুরাইয়া ৫টি পিস্তল ও গুলিসহ খুলনায় গ্রেপ্তার📰সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান📰খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান, ঝুঁকিতে কোন দেশ📰তালায় সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামীর ইফতার📰কালিগঞ্জে এমপি রবিউল বাশার কে সংবর্ধনা ও ইফতার মাহফিল 📰সাতক্ষীরা মেডিকেল ও হাসপাতালে পরিদর্শনে গিয়ে নিজেই পরিষ্কারে নামলেন এমপি আব্দুল খালেক📰ধুলিহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল📰কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের মাঝে সেমাই চিনি বিতরণ

প্রতিবেদকের নাম :
  • হালনাগাদের সময় : সোমবার, ২ মে, ২০২২
  • ৬০ সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের খুশি ভাগা-ভাগি করে নিতে সাতক্ষীরায় ছিন্নমূল, ভূমিহীন, দৃষ্টি প্রতিবন্ধী, বধির ও বাক প্রতিবন্ধী মানুষের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে সেমাই চিনি বিতরণ করা হয়েছে। রবিবার (০১ মে) দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সেমাই চিনি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম, ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, নুর মনোয়ার প্রমুখ। এসময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষ বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে সেমাই চিনি পেয়ে বেজায় খুশি হয়ে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির জন্য মন খুলে দোয়া করতে করতে বাড়ি ফিরে যায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর :

সম্পাদক মণ্ডলীর সভাপতি:

এম এ কাশেম (পিএইচডি -গবেষক,এডুকেশন-মালেশিয়া) এম এ ক্রিমিনোলজি, এমবিএ-লন্ডন।).....01748159372

সম্পাদক ও প্রকাশক:

মো: তুহিন হোসেন (বি.এ অনার্স,এম.এ)...01729416527

© All rights reserved © 2020-2025
প্রযুক্তি সহায়তায়: csoftbd